EXAM STRATEGY

পরীক্ষার প্রস্তুতিতে শেষ মুহূর্তের টিপস

Exam Success

পরীক্ষার আগের শেষ কয়েকটি দিন অত্যন্ত মূল্যবান। এই সময়ে নতুন কিছু পড়ার চেয়ে বিদ্যমান জ্ঞানকে গুছিয়ে নেওয়া বেশি জরুরি। আপনার পরীক্ষার প্রস্তুতিকে সহজ ও কার্যকরী করতে আমরা নিয়ে এসেছি ৫টি বিশেষ টিপস।

১. স্মার্ট রিভিশন প্ল্যান পুরো বই রিভিশন না দিয়ে প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ ও কমন টপিকগুলো নোট থেকে দেখে নিন। কঠিন অধ্যায়গুলোর পিছনে সময় অপচয় না করে যা আপনি ভালো জানেন তা ঝালিয়ে নিন।
২. বিগত ৫ বছরের প্রশ্ন বিশ্লেষণ বোর্ড প্রশ্নের প্যাটার্ন বুঝতে বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করা বাধ্যতামূলক। এটি আপনাকে পরীক্ষার হলের সময় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেবে।

সফলতার কি-ফ্যাক্টরসমূহ

একজন সফল ছাত্রের প্রস্তুতি শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সঠিক লাইফস্টাইলও এখানে বড় ভূমিকা রাখে।

৩. ফ্ল্যাশ কার্ড ও সংক্ষিপ্ত নোট রিভিশনের সময় বড় বড় অনুচ্ছেদ না পড়ে নিজের তৈরি করা ফ্ল্যাশ কার্ড বা পয়েন্টগুলো পড়ুন। এটি তথ্য রিভল করতে মস্তিষ্কের সুবিধা হয়।
৪. মস্তিষ্ককে সচল রাখা পরীক্ষার আগে রাত জাগা বন্ধ করুন। টানা ৬-৭ ঘণ্টা ঘুম আপনার মেমোরিকে তথ্য সেভ করতে সাহায্য করে। পাশাপাশি প্রচুর জল ও হালকা খাবার গ্রহণ করুন।
৫. পজিটিভ মাইন্ডসেট ফলাফল যাই হোক, আপনার সেরাটা দেওয়ার মানসিকতা থাকতে হবে। ভয় দূর করতে ব্রিদিং এক্সারসাইজ ও মেডিটেশন ট্রাই করতে পারেন।

প্রস্তুতি হোক সম্পূর্ণ

আমাদের প্রিমিয়াম হ্যান্ডনোট ও গাইডগুলো ডাউনলোড করতে আজই মেম্বারশিপ নিন।

BECOME A MEMBER